মো: স্বাধীন খান বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ার কাহালু উপজেলায় আওয়ামী লীগের বিরুদ্ধে দেশব্যাপী অরাজকতা, নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের অভিযোগ তুলে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে কাহালু উপজেলা ও পৌর বিএনপি।
বিক্ষোভ মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি, গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং জনমনে আতঙ্ক ছড়ানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে। জনগণের জানমাল ও রাষ্ট্রীয় স্থিতিশীলতার বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র কঠোরভাবে প্রতিহত করা হবে বলেও তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সমাবেশে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আ খ ম তোফাজ্জল হোসেন আজাদ, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল করিম, কাহালু পৌর বিএনপির সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া, প্রভাষক শাহাবুদ্দিনসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং বিভিন্ন ইউনিয়ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।
দেশ বাংলা টিভি ডেক্স